একটি জনপ্রিয় পোস্টের কমেন্ট সেকশনে গতকাল রাতে লেখা হয়—“ভাই একটু ইনবক্সে আসেন”। বাক্যটির পর দুই ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ ইনবক্সে যাননি বলে নিশ্চিত করা গেছে।
বিশ্লেষকরা বলছেন, বাক্যটি আসলে একটি আমন্ত্রণ নয়, বরং একধরনের ঘোষণা—যার মূল উদ্দেশ্য কমেন্ট সেকশনে উপস্থিতি জানান দেওয়া।
যিনি লেখেন, তিনি জানেন কেউ আসবে না। যিনি পড়েন, তিনিও জানেন। তবু বাক্যটি টিকে আছে।
— একজন ইন্টারনেট পর্যবেক্ষক
