আমরা কী সংগ্রহ করি
- আপনি স্বেচ্ছায় সাবমিশন ফর্মে যা লেখেন—শিরোনাম, ঘটনা, এবং চাইলে নাম-ইমেইল।
- সাধারণ, ব্যক্তি-শনাক্তকরণহীন ব্যবহার পরিসংখ্যান (কোন পাতা কতবার পড়া হলো)।
আমরা কী করি না
- আপনার তথ্য বিক্রি বা বিনিময় করি না।
- নাম প্রকাশে অনিচ্ছুক হলে আপনার পরিচয় প্রকাশ করি না।
- বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত প্রোফাইল তৈরি করি না।
কুকি ও পরিসংখ্যান
কোন লেখা কতবার পড়া হলো তা গুনতে আমরা Google Analytics ব্যবহার করি। এটি আপনার ব্রাউজারে কুকি রাখে এবং পঠিত পাতার ঠিকানা Google-এর সার্ভারে পাঠায়। আমরা এতে মোট সংখ্যা দেখি—কে কী পড়ছেন, তা নয়।
এর বাইরে সাইট চালাতে প্রয়োজনীয় ন্যূনতম কুকি ছাড়া কিছু নেই। কোনো বিজ্ঞাপন নেটওয়ার্ক বা বিজ্ঞাপনের জন্য ট্র্যাকিং পিক্সেল এখানে নেই।
না চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করতে পারেন, কিংবা Google-এর অপ্ট-আউট অ্যাড-অন ব্যবহার করতে পারেন। সাইট আগের মতোই কাজ করবে।
আপনার তথ্য মুছে ফেলা
আপনার পাঠানো কোনো সাবমিশন মুছে ফেলতে চাইলে ইমেইল করুন। আমরা সেটি এবং সংশ্লিষ্ট সব তথ্য মুছে দেব।
