“একটা quick call দেই”—এই বাক্যটি শোনার পর কর্মীরা গড়ে ৪৭ মিনিট ব্যস্ত থাকেন বলে জানা গেছে। কলটি শুরু হয় দুই মিনিটের প্রতিশ্রুতি দিয়ে এবং শেষ হয় “তাহলে এটা নিয়ে পরে আরেকদিন বসি” বলে।

Quick মানে কম সময় না। Quick মানে আমরা তাড়াতাড়ি শুরু করেছি।

একজন টিম লিড

এক কর্মী জানান, তিনি এখন quick call শুনলেই পানির বোতল নিয়ে বসেন। “আগে ভরসা করতাম। এখন প্রস্তুতি নিই।”