সোমবার সকালে বিছানা ছাড়তে গিয়ে দেশের একটি বড় অংশ নিজেদের প্রত্যাশার চেয়ে বেশি বয়স্ক আবিষ্কার করছেন। হাঁটুতে শব্দ হচ্ছে, চোখ খুলছে না, এবং কেউ কথা বললে বিরক্ত লাগছে।
রোববার রাতে ঘুমাতে দেরি হয়েছিল। কারণ কী, মনে নেই। সম্ভবত কোনো কারণ ছিল না।
— একজন কর্মজীবী
বিশেষজ্ঞরা আগে ঘুমানোর পরামর্শ দিয়েছেন। পরামর্শটি সবাই শুনেছেন এবং রাত ২টা পর্যন্ত সেটি নিয়ে ভেবেছেন।
