মোড়ের চায়ের দোকানটিতে প্রতিদিন সন্ধ্যায় যে বৈঠক বসে, সেখানে গতকাল দেশের প্রায় সব সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন উপস্থিত সদস্যরা।

  • যানজট: সমাধান পাওয়া গেছে, বাস্তবায়নে দুই বছর লাগবে বলে ধারণা।
  • মুদ্রাস্ফীতি: সমাধান আছে, তবে সেটি বলা যাবে না।
  • জাতীয় দলের একাদশ: সবচেয়ে দীর্ঘ আলোচনা এবং একমাত্র বিষয় যেখানে ঐকমত্য হয়নি।

আমাদের সমস্যা সমাধানের অভাব না। সমস্যা হলো, আমাদের যাদের কাছে সমাধান, তাদের কেউ ডাকে না।

— দোকানের নিয়মিত সদস্য

রাত ৯টার দিকে বৈঠক মুলতবি ঘোষণা করা হয়। পরবর্তী অধিবেশন বসবে আজ সন্ধ্যায়, একই স্থানে, একই এজেন্ডায়।