বিদেশের গণপরিবহনে সহযাত্রীদের মধ্যে কথোপকথনের হার প্রায় শূন্য বলে জানিয়েছেন প্রবাসীরা। প্রথম কয়েক মাস তাঁরা ভেবেছিলেন কিছু একটা হয়েছে।
এখানে যা হয়
ওখানে যা হয়
পাশের যাত্রী জিজ্ঞেস করেন কোথায় নামবেন
কেউ তাকায় না
ভাড়া নিয়ে দুই সারি পেছন থেকে মতামত আসে
ভাড়া আগেই দেওয়া
নামার আগে তিনবার বলতে হয়
বোতাম আছে
নেমে যাওয়ার পরেও কথা চলতে থাকে
নেমে যাওয়ার পর কিছুই ঘটে না
৩
১
০
তবে দেশে ফেরার পর অভিযোগ আসে অন্যদিক থেকে। তাঁর পরিবার বলছে, তিন বছরে তিনি চুপ থাকা শিখে এসেছেন, আর সেটাই এখন সবচেয়ে বড় সমস্যা।

