রাজধানীর একটি ব্যস্ত মোড়ে গতকাল বিকেলে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। যানজটে আটকে থাকা দুটি গাড়ির জানালা পাশাপাশি থেমে থাকার সুবাদে শুরু হওয়া কথোপকথন শেষ পর্যন্ত রূপ নেয় একটি চাকরির প্রস্তাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ১০ মিনিট আলোচনা হয়েছে আবহাওয়া নিয়ে। পরের ১৫ মিনিট রাস্তার অবস্থা নিয়ে। এরপর স্বাভাবিক নিয়মেই আলোচনা গড়ায় “আপনি কী করেন?” প্রশ্নে।
আমি সিভি দিইনি। সিভি দেওয়ার সময়ই হয়নি। তার আগেই যোগদানের তারিখ ঠিক হয়ে গেছে।
— নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি
নগর পরিকল্পনাবিদদের একটি অংশ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, যানজট যদি কর্মসংস্থান তৈরি করে, তাহলে সেটিকে আর সমস্যা বলা যায় কি না—তা নিয়ে পুনর্বিবেচনা প্রয়োজন।
